https://youtu.be/Ov-1LwvFsAs
বাপ মেয়ের আনন্দ উল্লাস।শিশুর পারিবারিক শিক্ষা।
বাপ মেয়ের আনন্দ উল্লাস।শিশুদের সাথে শিশু হয়ে যাওয়ার চেষ্টা। ঘরের ভিতর আনন্দ উল্লাস করা।মন চান্গা করা। এটা ছিল বিক্রয় ডট কমের একটা প্রতিযোগিতা। এখানে ভিডিও বানিয়ে পোষ্ট করার পর যে যতবেশি লাইক পাবে সেই চ্যাম্পিয়ন হবে। আমি প্রথম সাত জনের মধ্যে ছিলাম।
সন্তানদের যত বেশী সম্ভব সময় দিবেন। তাদের বন্ধু হবার চেষ্টা করবেন। পৃথিবীর প্রতিকূল পরিবেশে কোন অসুন্দর বা অকল্যাণকর ইংগিতের সম্মুখীন হলে তারা যেন প্রাণ খুলে সবার আগে আপনাকেই জানাতে পারে।
আপনার সন্তানের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করবেন। মনে রাখবেন কাদা, মাটি, ঘাস, শিশির ইত্যাদির সংস্পর্শে মানবের সুস্থতা ও পূর্ণতা রয়েছে।
সন্তানদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন।
অপরিচিতদের কোলে বসতে দিবেন না।
অপরিচিতদের সাথে রাতে ঘুমাতে দিবেন না।
No comments:
Post a Comment